ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকসহ গ্রেফতার ২

পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৭:৫৩ পিএম

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগে সাংবাদিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেনভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাহার হাওলাদারের ছেলে মো. জাহিদ (৪০) এবং একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. জিয়াউল ইসলাম জিহাদ (৩২)। জিহাদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার গভীর রাতে ভান্ডারিয়া থানার হাসপাতাল মোড়ে ফারুকের দোকানের সামনে রাত ৩টার দিকে রিকশাচালক মো. জাহিদ মানসিক ভারসাম্যহীন ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় সাংবাদিক জিয়াউল ইসলাম জিহাদ ঘটনাস্থলে উপস্থিত থেকে ধর্ষণের ভিডিও ধারণ করেন।

 

পরে জিহাদ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের নিকট অর্থ দাবি করেন। শেষ পর্যন্ত তিনি নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করেন। বিষয়টি পুলিশের নজরে এলে দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও অপসারণে পুলিশ সদর দফতর ও বিটিআরসির সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর