ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

প্রেমিকাকে বাসা ভাড়া দিলেন হৃত্বিক


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৩:২০ পিএম

বিনোদন ডেস্ক

প্রায় তিন বছর ধরে অভিনেত্রী সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন বলিউড নায়ক হৃত্বিক রোশন। এবার শোনা যাচ্ছে, প্রেমিকার কাছে নিজের সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তিনি; আর তার থেকে প্রতি মাসে ভাড়াও নেবেন নায়ক।

ভারতীয় গণমাধ্যমের খবর, হৃতিকের সেই বহুতল ভবনের নামান্নাত অ্যাপার্টমেন্ট এরই ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নেন সাবা। তবে প্রেমিকের ফ্ল্যাট বলে একেবারেই ফ্রি তে থাকবেন না; মাস গেলে বাড়িভাড়া গুনতে হবে সাবাকে।


শোনা যাচ্ছে, প্রতি মাসে ৭৫ হাজার রুপি করে ভাড়া গুনবেন তিনি। এই বাড়ির আয়তন প্রায় ,১০০ বর্গফুট। তিন রুমের এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে, সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকায় একইরকম বাড়ির ভাড়া মোটামুটি লক্ষ রুপি। তবে প্রেমিকাকে অনেকটা কমেই এই সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃত্বিক।

সাবা হৃত্বিকের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে, গত বছর নভেম্বর ৩৮- পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর