ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিখোঁজের ৩ দিন পর ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার,


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের তিন দিন পর ইমরান (২৭) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার কাজির হাট তেলপাম্পের সামনে আরিফুলের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  তিনি কেরালকাতা ইউনিয়নের ছদর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার পর থেকে ইমরানের খোঁজ মিলছিল না। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। বুধবার সকালে ঘেরের পানিতে ভাসমান মরদেহটি প্রথমে চেনা যায়নি। পরে মরদেহের কাছে থাকা আইডি কার্ড ও মানিব্যাগ দেখে শনাক্ত করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “ঘেরের পানিতে মরদেহটি উপুড় হয়ে ভেসে ছিল। অন্তত দুই থেকে তিন দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ফুলে গেছে এবং আংশিক গলে গেছে।” পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর