ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাঙ্গুনিয়ায় যুবকের লাশ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়ার প্রবাস ফেরত যুবক তৌহিদুল ইসলাম প্রকাশ আরিফের (২৬) সাথে পাশের গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। দু'জনে ভালোবেসে সংসার করতে চেয়েছিলো। তবে দুই পরিবারের মাঝে বনিবনা হয়নি। মঙ্গলবার রাতেও ভাত খাওয়ার পর মায়ের সাথে এই নিয়ে কথা বলেন আরিফ। এরপর ঘুমাতে নিজ কক্ষে যায় সে। ভোরের দিকে ওই কক্ষ থেকে লাশ উদ্ধার হয় আরিফের। পরিবারের দাবী সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। উপজেলার পারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাহাব্দীনগর বলির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সেই ওই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।  আজ বুধবার (২৭ আগস্ট) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিহতের পিতা আবদুল কুদ্দুস জানান, তার সন্তান গেল এক বছর আগে প্রবাস থেকে দেশে আসেন এবং রাজমিস্ত্রী হিসেবে কাজ করছেন। তার সাথে পাশের ৭নং ওয়ার্ডের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে মঙ্গলবার রাতে মায়ের সাথে তার সামান্য কথা কাটাকাটি হয়। রাতে ঘুমাতে যায় সে। এরপর ভোরে রুমের দরজা না খোলায় ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের বিমের সাথে সে ঝুলে আছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তার মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পায়েও ক্ষত চিহ্ন দেখা গেছে। তবে পিতা আবদুল কুদ্দুস বলছেন, চেয়ারে দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলতে গিয়ে সম্ভবত আঘাত পেয়েছেন। এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, প্রেমঘটিত কারণে ছেলেটি আত্মহত্যা করেছে বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর