আজহারুল হক, ময়মনসিংহ / : 205
ময়মনসিংহ ব্যুরো
updated ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪ বছরের শিশু সাদাব হোসেন হত্যার বিচার দাবিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে রাখে। এতে ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বিকেল ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্র জানায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাদাব হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে ট্রেন আটকিয়ে বিক্ষোভ চালায়। খবর পেয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনোতোষ বিশ্বাস, গফরগাঁও থানার ওসি বাচ্চু মিয়া এবং পাগলা থানার ওসি ফেরদৌস আলমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিশু
সাদাবের হত্যার মিনি স্টেডিয়াম মাঠ
থেকে শিশুর স্বজনসহ শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়, তেতুলিয়া
উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সরকারি হাইস্কুল, সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী
বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি
পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
জামতলা মোড় সড়কে বসে
অবস্থান কর্মসূচি পালন। পরে শিক্ষার্থীরা মিছিল
সহকারে গফরগাঁও রেলওয়ে পৌছে জামালপুর এক্সপ্রেস
ট্রেন অবরোধ করে। অপদিকে ঢাকা
থেকে ছেড়ে আসা অগ্নিবীণা
এক্সপ্রেস মশাখালী রেলওয়ে ষ্টেশন এবং ময়মনসিংহ থেকে
ছেড়ে আসা বলাকা ট্রেনটি
বালিপাড়া রেল স্টেশন আটকে
পড়ে। এসব ট্রেন যাত্রীরাও
দুর্ভোগের শিকার হন।
প্রসঙ্গত, গত ১১ জুলাই গফরগাঁওয়ের পাচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম থেকে শিশু সাদাব হোসেন (৪) নিখোঁজ হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তার পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি আসে। প্রথমে ২০ হাজার, পরে এক লাখ টাকা দাবি করা হয়। নিখোঁজের চার দিন পর, ১৫ জুলাই বিকেলে পাশের জঙ্গলে তিন টুকরো অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। স্থানীয়রা জানায়, এ হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। শিশুর পরিবারের সদস্যরাও এখনও বিশ্বাস করতে পারছেন না, মাত্র চার বছরের একটি শিশুকে এমন নির্মমভাবে হত্যা করা সম্ভব। গফরগাঁও রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তফা কামাল বলেন, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে নিলে বিকেল ৩ টা ৫ মিনিটে জামালপুর এক্সপ্রেস গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যায়।
আকাশজমিন/আরআর