ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

নাটোরে বাউয়েট শিক্ষারীদের বিক্ষোভ ও মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৮:১৪ পিএম

নাটোর প্রতিনিধি

ঢাকায় বুয়েট শিক্ষার্থীরদের উপর পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়ারামপুর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও দাবির সাথে সংহতি জানিয়ে বক্তব্য দেন।

শিক্ষার্থীরা বলেন, তিন দফা দাবিতে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। সেইসাথে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, যে কোটার বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা প্রাণ দিলো আবারও ডিপ্লোমাদের সেই কোটার বিরুদ্ধে আমাদের কথা বলছে হচ্ছে। আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। চলমান সংকট সমাধানে প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায্য দাবিগুলো দ্রুত পূরণ করা জরুরি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর