ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

১৩৬ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৮ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে ১৩৬ বস্তা সরকারি (ওএমএস) চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক পালিয়ে যান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোহাগপুর কাপড়ের হাটসংলগ্ন এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, রাতে ট্রাকবোঝাই করে চাল নিয়ে যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি থামায়। পরে ট্রাকে সরকারি ওএমএসের চাল পাওয়া যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানালে তারা এসে চালগুলো জব্দ করে। তবে ট্রাকচালক পালিয়ে যান।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রাতে সোহাগপুর কাপড়ের হাটের সামনে পুলিশ ফোর্স পাঠায়। সেখান থেকে ট্রাকভর্তি সরকারি ১৩৬ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর