ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতি


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৪:২১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায়। দেশীয় অস্ত্রসহ প্রায় ১৫ জনের একটি ডাকাত দল সড়ক অবরোধ করে একাধিক যানবাহনে ডাকাতি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

আক্রান্ত যানবাহন চালকেরা পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাত দল পালিয়ে যায়। ভুক্তভোগী চালকেরা বলছেন, রানীরহাট আঞ্চলিক সড়কটি ডাকাতিপ্রবণ এলাকা। কিছুদিন পর পর এখানে ডাকাতির ঘটনা ঘটে। তাড়াশ পৌর শহরের কোহিত তেঁতুলিয়ার চালক মো. জহুরুল ইসলাম জানান, আমি বগুড়া থেকে বাড়ি ফেরার পথে বেড়খালি গেলে সামনের গাড়িতে ডাকাতি হচ্ছে দেখে আমি আমার গাড়ি পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করি এমন সময় রাস্তার নিচে থেকে দুইজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করছে।

 

সড়কে গণডাকাতির বিষয়ে জানতে চাইলে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ডাকাতির ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সেখানে থাকা ডিউটিরত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি দ্রুত ডাকাত চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর