ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জাকসুতে লড়ছেন নরসিংদীর সন্তান তুষার আহম্মেদ শাওন


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৭ পিএম

নরসিংদী প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নং হল সংসদে সহ সাধারন সম্পাদক (AGS) পদে লড়ছেন নরসিংদীর বেলাবর কৃতি সন্তান তুষার আহম্মেদ শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

 

আসন্ন জাকসু নির্বাচন ২০২৫ এ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের বিষয়ে তিনি জানান " সে নির্বাচিত হলে সকলের কাধে কাধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবেন। "

 

এ বিষয়ে তিনি বলেন , "আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নরসিংদীর সন্তান হয়ে নির্বাচন করছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করাই আমার লক্ষ্য। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা সাধারণ শিক্ষার্থীর কন্ঠস্বর হয়ে তাদের স্বপ্নপূরণে কাজ করতে চাই এবং ক্যাম্পাস প্রাঙ্গণে অপরাজনীতির বিরুদ্ধে দাড়াতে চাই।"

 

উল্লেখ্য তিনি (জাবি) নরসিংদীর জেলা ছাত্র কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, স্থানীয় *ভোরের আলো যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের ও তার এলাকায় নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর