ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

উল্লাপাড়ায় বাইচের নৌকা ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাইচের নৌকা ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে নিহত ২ আহত ১৫। উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার অনুশীলনের সময় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে একটি বাইচের নৌকা ডুবে যায়। এতে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাকিবুল হাসান।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে। এ দুর্ঘটনায় নিহতরা হলেন, বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের মৃত সাহেবদি মন্ডলের ছেলে রহিজ মন্ডল (৫০) ও একই ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের মৃত কোবাদ আলীর ছেলে নুর মোহাম্মদ (৪৫)।

এ বিষ‌য়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাকিবুল হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা রাতে চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া নামের বাইচের নৌকাটি অনুশীলন শেষে ফেরার পথে দহকুলা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়।

এসময় নৌকায় থাকা ২ জন মারা যান এবং ১৫ জন আহত হন। তবে নৌকায় থাকা ৫-৬ জন ব্যক্তিকে খুজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর