ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিদ্যালয়ে স্বাস্থ্যবান্ধব উদ্যোগে বেড়েছে কিশোরীদের উপস্থিতির হার


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কিশোরী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও মাসিককালীন চাহিদা পূরণের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ইসলামিক রিলিফ-কানাডার অর্থায়নে বাস্তবায়িত (সার্পোট) প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।

 

দাউদপুর এমএল উচ্চ বিদ্যালয়, প্রাণ কৃষ্ণপুর অন্ডলগ্রাম উচ্চ বিদ্যালয়, শালখুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, বিনোদনগর উচ্চ বিদ্যালয় ও রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য এই উদ্ভাবনী সমাধান কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। গত ২৭ ও ২৮ আগস্ট ২০২৫ ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ভার্টিক্যাল ইনোভেশন লিমিটেডের সহযোগিতায় উল্লিখিত বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয় (প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা সেশন)।

 

সেশনে মোট ২৭৫ জন স্কুলছাত্রী, শিক্ষক এবং স্যানিটারি ভেন্ডিং মেশিন অপারেশনাল কমিটির সদস্য অংশ নেন। রিসোর্স পার্সনরা শিক্ষার্থীদের মাসিককালীন স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা, সঠিক সময়ে স্যানিটারি পণ্য ব্যবহার এবং ভেন্ডিং মেশিন পরিচালনার ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন।

 

উদ্যোগটির ফলে কিশোরীরা প্রয়োজনীয় স্যানিটারি পণ্য সহজে পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠছে। বিশেষ করে মাসিককালীন সময়ের লজ্জা ও সমস্যার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার প্রবণতা কমেছে। শিক্ষার্থীরা জানায়, জরুরি মুহূর্তে ন্যাপকিন না পাওয়ার কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো, কিন্তু এখন ভেন্ডিং মেশিন থাকায় সমস্যার সমাধান হয়েছে।

 

শিক্ষকরা মনে করেন, এ উদ্যোগ শুধু স্বাস্থ্য সচেতনতাই নয়, বরং কিশোরীদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করছে। ফলে (শিক্ষা ও স্বাস্থ্য) দুটো ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নবাবগঞ্জের গ্রামীণ এলাকা।

 

ইসলামিক রিলিফ বাংলাদেশ জানায়, ভবিষ্যতে উপজেলার আরও বিদ্যালয়ে এই ভেন্ডিং মেশিন স্থাপন এবং সচেতনতা সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামীণ কিশোরীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বেড়ে উঠতে পারে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর