ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পিরোজপুরে দিনদুপুরে ছুরিকাঘাতে খুন বিএনপি নেতা ঝন্টু


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৫:০১ পিএম

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছেন ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু (৪৮)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রেজাউল করিম ঝন্টু ভিটাবাড়িয়া গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির স্থানীয় রাজনীতির সাথে জড়িত থাকার পাশাপাশি এক প্রবাসীর ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ রুবেল (৩৫), মজিবুর রহমান খানের ছেলে, প্রথমে ঝন্টুর বুকে ছুরিকাঘাত করে। ঝন্টু পাশের ডোবায় পড়ে গেলে রুবেল সেখানে গিয়েই ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, রুবেলের নানা অপকর্মের প্রতিবাদ করে আসছিলেন ঝন্টু। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর