ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে সাপের কামড়ে এক নারীর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৬:২১ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে খুকি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৬ টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। খুকি বেগম চর জামিরা গ্রামের মোস্তফা মন্ডলের স্ত্রী বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬ টার দিকে নিজ বসতবাড়ীর রান্না ঘর থেকে কাঠখড়ি বের করছিলো খুকি বেগম। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন (অ্যান্টিভেনম) না থাকায় ও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক খুকি বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালের জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।

 এ বিষয়ে সরিষাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিচিত্রা রানী দে বলেন, সকাল সাড়ে ৭‌ টার দিকে সাপে কাটা একজন রোগী আসে। হাসপাতালে ভ্যাকসিন না থাকার জামালপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর