ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২


  • আপলোড সময় : রবিবার ৩১ আগস্ট, ২০২৫ সময় : ১:০৬ পিএম

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, দৌজাহান মিয়া (৫৫) এবং নূর মোহাম্মদ (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ। মরদেহগুলো নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আহত আরও ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল (৩০ আগস্ট) জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহন মেম্বারের লোকজন। সেখানে চারজনকে আহত করলে আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যান।

রোববার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজন মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ এখনো তৃতীয় ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

নিহত দৌজাহান মিয়ার স্ত্রী জসুমা খাতুন বলেন, পূর্বে থেকেই তাদের সঙ্গে জমিজমা ও টাকা পয়সা লেনদেন বিষয়ক সমস্যা চলে আসছিল। এরই জের ধরে গতকাল নেত্রকোণা জেলা বিএনপির কাউন্সিল থেকে বাড়ি ফেরার সময় তাকে মোটরসাইকেলের ওপর অতর্কিত হামলা করে হত্যা করা হয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহানেওয়াজ ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় দুজনের নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 আকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর