ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে।


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:০৫ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুদকের দায়ের করা প্রায় দেড়কোটি টাকা মূল্যের চাল আত্মসাতের মামলায় তারিকুজ্জামান (৪৬) নামে এক খাদ্য কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিবার (৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন চাইলে  বিচারক জিয়া হায়দার আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নেওয়া হয়।  তারিকুজ্জামান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বড় পারুলিয়া গ্রামের জয়নাল আবেদীন শরীফের ছেলে।

তিনি সপরিবারে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় বাস করতেন। বর্তমানে তিনি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ে রেশনিং বিভাগের এলাকা রেশনিং কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। ফরিদপুর দুর্নীতি দমন সমন্বিত কার্যালয় সুত্রে জানা যায়, তারিকুজ্জামান সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এবং চরভদ্রাসন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকাকালীন সানোয়ার হোসেন নামে অপর এক খাদ্য কর্মকর্তার যোগসাজসে চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত এক কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল আত্মসাৎ করেন। এমন অভিযোগে গত ২০২৩ সালের ১১ এপ্রিল কার্যালয়ের সহকারি পরিচালক সরদার আবুল বাশার বাদি হয়ে  ওই মামলাটি দায়ের করেন।

 মামলায় এই দুই কর্মকর্তাকে আসামী করা হয়েছে। অপর আসামী সানোয়ার হোসেন তৎকালীন বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে ছিলেন।   মামলায় গত ২৯ মে আদালতে ভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ফরিদপুর দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক ইমরান আকন।  ্যাপারে দুদক কর্মকর্তা ইমরান আকন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে  মামলার তদন্ত করে আদালতের চার্জশিট দাখিল করা হয়।  তাদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের () ধারায় প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়।  মামলায় তারিকুজ্জামান আদালতে জামিন প্রার্থনা করলে স্পেশাল জেলা জজ তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামী সানোয়ার হোসেন পলাতক

আকাশজমিন/আরআর

 



এ সম্পর্কিত আরো খবর