ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে পদ্মার ভাঙ্গন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৩২ পিএম

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড় এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। সোমবার (১ আগস্ট) সকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ভাঙনস্থলে এসে জিওব্যাগ ফেলা কার্যক্রম পরিদর্শন করেন। টেন্ডারের মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ কাজের তদারকি করছেন মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মোঃ আতিকুর রহমান বলেন, টেন্ডারের মাধ্যমে কাজটি পেয়েছি। অন্তারমোড় ভাঙ্গন রোধে ৫৫০ বস্তা জিও ব্যাগ ফেলা হবে। প্রতি ব্যাগে ২৫০ কেজি করে ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ কেজি বালু ফেলা হবে ভাঙ্গন এলাকায়।

 এ বিষযে, উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থে অন্তারমোড় এলাকায় ভাঙ্গন রোধে আপাতত ৫৫০ বস্তা বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হবে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর