ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জে খাদ্যে ভেজালের বিরুদ্ধে আট মাসে ৯১ অভিযান


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:৪৯ পিএম

 সিরাজগঞ্জ প্রতি‌নি‌ঃ

সিরাজগঞ্জ জেলায় খাদ্যে ভেজালের বিরুদ্ধে চলমান অভিযানে গত আট মাসে ৯১ অভিযান ও ১৯০টি মামলা ক‌রে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। জেলার নয়টি উপজেলায় ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান, আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সিভিল সার্জন কার্যালয়।

অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের (জানুয়ারী-আগস্ট) ৮ মাসে জেলায় মোট অভিযান হয়েছে ৯১টি, দায়ের হয়েছে ১৯০টি মামলা এবং আদায় হয়েছে উল্লেখযোগ্য অংকের জরিমানা। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ২৭টি অভিযান চালিয়ে ৪৯ মামলায় ৫ লাখ ৯৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বেলকুচি উপজেলায় ১৯টি অভিযানে ৬১ মামলায় আদায় হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। আর বিশেষ অভিযান চালিয়ে জেলায় এককভাবে ৫ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অন্যদিকে কাজিপুরে ৫ অভিযানে ৬৭ হাজার টাকা, রায়গঞ্জে ১৭ অভিযানে ৮২ হাজার টাকা, উল্লাজরিপাড়ায় ৬ অভিযানে ৫৮ হাজার টাকা, শাহজাদপুরে ১ অভিযানে ১৫০০ টাকা, কামারখন্দে ৯ অভিযানে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। তবে তাড়াশ ও চৌহালী উপজেলায় এ সময়ে কোনো অভিযান পরিচালিত হয়নি।

জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আলী নোওয়াজ চৌধুরী বলেন, অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা মাছ, ফলমূল, শিশু খাদ্য, জুসসহ নানা খাবারে ভেজাল মিশিয়ে আসছে। এসব ভেজাল খাবার দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, অ্যাজমা, বদহজম, লিভার সিরোসিস, কিডনি ও হৃদরোগ, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে সিভিল সার্জন ডা: মো. নুরুল আমীন বলেন, কেবল অভিযান নয়, জনগণকে সচেতন করাই ভেজাল প্রতিরোধের প্রধান উপায়। তাই নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

আকশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর