ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাংবাদিককে প্রাণনাশের হুমকিতে থানায় জিডি


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৪৫ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের সাংবাদিক প্রনয় ভৌমিককে প্রাণনাশের হুমকি দিয়েছে একদল অজ্ঞাত ব্যক্তি। ঘটনায় নিজের নিরাপত্তার স্বার্থে শনিবার প্রনয় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রনয় ভৌমিক দৈনিক যুগান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি রায়পুরা প্রেসক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৯ আগস্ট দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি সংবাদের পর ঘটনা ঘটে। ওই সংবাদে উল্লেখ করা হয়— “সীমানা জটিলতায় রায়পুরার চানঁপুর ইউপি নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত।সংবাদটি প্রকাশের পর থেকেই অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি প্রাণনাশের হুমকি দিতে থাকে।

প্রনয় ভৌমিক জানান, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। দীর্ঘদিন ধরে আমি রায়পুরার বিভিন্ন সমস্যা জনগণের সামনে তুলে ধরছেন। চানঁপুর ইউনিয়নের দীর্ঘদিনের নির্বাচন স্থগিত থাকার বিষয়টি তুলে ধরার পর থেকেই আমি হুমকির সম্মুখীন হচ্ছেন। ফলে নিজের নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করেছি।

বিষয়ে রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন বলেন, একজন সংবাদকর্মীকে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অবিলম্বে হুমকিদাতাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রায়পুরা থানার ওসি ( তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, আমরা সাংবাদিককে হুমকির একটি অভিযোগ পেয়েছি।  এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ সচেতন মহল ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে গিয়ে একজন সাংবাদিক যদি প্রাণনাশের হুমকি পান তবে তা স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর