ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভৈরবে ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৪৬ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিকদোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই হাসপাতালটি শহরের ভৈরবপুর উত্তরপাড়ায় সরকারি হাজী আসমত কলেজ এলাকায় করোনা মহামারির ক্রান্তিলগ্নে ডা. ইসরাত জাহান মহিলা হাসপাতাল নামে চিকিৎসা সেবা শুরু করেন। দীর্ঘদিন সাধারণ রোগীদের চিকিৎসা সেবার মাধ্যমে ভৈরব উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলার মানুষের মধ্যে সুনাম অর্জন করেন। এরই ধারাবাহিকতায় হাসপাতাল কর্তৃপক্ষ মফস্বল শহরে আধুনিক ল্যাব, সিটিস্ক্যান, বায়োকেমিস্ট, ডায়ালাইসিস, অর্থপেডিক্স, গাইনি সমস্যা, শিশুরোগ ও মেডিসিনসহ আধুনিক যন্ত্রপাতি সুযোগ সুবিধা ও রোগীদের সহজলভ্য চিকিৎসা সেবার প্রত্যয়ে নতুন আঙ্গিকে হাসপাতালটিকে পূর্ণতা দেয়ার জন্য সাজিয়ে তোলেন। সম্প্রতি ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ইউসুফ বাবু মডেল টাউন এলাকায় নিজস্ব জায়গায়

ওই হাসপাতালটির স্থান ও নাম পরিবর্তন করেন স্থানান্তর করেন। বর্তমানে হাসপাতালটির নাম পরিবর্তন করে রাখা হয় "ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল"। ওই হাসপাতালটি ভৈরবে আধুনিক চিকিৎসা সেবার নতুন ধার উন্মোচন করেন। ওই হাসপাতালটির অ্যাডভাইজার এ.জেড.এম ফরহাদ আহমেদ বলেন, করোনার ক্রান্তিলগ্নে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। সাধারণ রোগীদের ভালো মানের চিকিৎসা সেবা দিতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের প্রসংশা পেয়েছি অনেক। তাই তিনি রোগী ও তাদের স্বজনসহ ভৈরববাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “সর্বোচ্চ মানের সেবা, সবার জন্য এই লক্ষ্য নিয়ে আধুনিক সুযোগ সুবিধাসহ সর্বোচ্চ সেবা দিতে নতুনভাবে হাসপাতালটির নাম আংশিক পরিবর্তন করে নিজস্ব ভবনে স্থানান্তরিত করি।

 

ভৈরববাসীর দোরগোড়ায় আধুনিক মানের চিকিৎসা সেবা পৌঁছে দিতে বহুমুখী বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইতিমধ্যেই চালু করা হয়েছে। এখন থেকে বিভাগীয় শহরের মানের সেবা মফস্বল শহরেই চালু করা হয়েছে। হাসপাতালের মান উন্নয়নে সাংবাদিকসহ ভৈরববাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক স্ত্রী, প্রসূতি, বন্ধ্যাত্ব রোগ চিকিৎসক ও সার্জন ইসরাত জাহান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক মো: আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো: সুমন মোল্লা, এটিএন বাংলার প্রতিনিধি তুহিনুর রহমান, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মো: আক্তারুজ্জামান, বৈশাখী টিভির প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি এম.আর রুবেল, নিউজ টুয়েন্টি ওয়ানের প্রতিনিধি জ.ই পরশ, বিজয় টিভির প্রতিনিধি সোহানুর রহমান সোহান প্রমুখ।

এসময় সাংবাদিকরা হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের আধুনিক সুযোগ সুবিধাসহ সাধারণ রোগীদের চিকিৎসা সেবার মান আরো এগিয়ে নিতে বিভিন্ন ধরণের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তারা বলেন, হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সেবা চালু করায় এখন থেকে ঢাকা না গিয়েও সাধারণ রোগীরা হাতের নাগালে উন্নত চিকিৎসা পাবেন বলে অভিমত ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালটির অ্যাডভাইজার ডাক্তার এ.জেড.এম ফরহাদ আহমেদ সাংবাদিকদেরকে প্যাথলজি ল্যাব, সিটিস্ক্যান, ডায়ালাইসিস রুমসহ বিভিন্ন ওয়ার্ড গুলো ঘুরে দেখান।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর