রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের
রূপগঞ্জে সন্ত্রাসীদের হাতে মেহেদী হাসান
(২৪) নামের এক মোবাইল মেকার নিহত হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬ টার দিকে
ঢাকা চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে রোডের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে
রক্তাক্ত অবস্থায় নিহতর লাশ এলাকাবাসী উদ্ধার করে।
মেহেদী হাসান গোলাকান্দাইল মাজার এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলো বলে জানা যায়। তার বাড়ী নরসিংদী জেলায়। সে দীর্ঘদিন যাবত এই এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছে। সে পেশায় একজন মোবাইল মেকার।
এলাকাবাসী জানান মঙ্গলবার সকাল ৬ টার দিকে পথচারীরা এশিয়ান রোডের পাশে রক্তাক্ত অবস্থায় মেহেদীকে পড়ে থাকতে দেখে তার মাকে খবর দিলে মা এসে তার ছেলেকে শনাক্তর পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে মা মেহেদীর লাশ নিয়ে নরসিংদী নিজ বাড়িতে নিয়ে যায়। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমানকে ফোন করে পাওয়া যায়নি।
আকাশজমিন/আরআর