ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

গ্রিনল্যান্ড নিয়ে কড়া বার্তা দিয়েছে ফ্রান্স। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলে সফর শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো ঘোষণা দেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, গ্রিনল্যান্ডবিক্রির জন্য নয় মূলত ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন ভূখণ্ড হওয়া উচিত বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে। সোমবার ( সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এক্সে দেওয়া পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারো লিখেছেন, “বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে লোভনীয় প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখে ফ্রান্স পরিষ্কার বার্তা দিচ্ছে: গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড দখলের জন্য নয়।তিনি আরও জানান, ফ্রান্স হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ, যারা ২০২৬ সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কনস্যুলেট খুলবে। পাশাপাশি সহযোগিতা জোরদারে জন্য পার্টনারশিপ ডায়ালগ কমিটিও গঠন করা হবে।

ব্যারো বলেন, “গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ভূখণ্ড। প্রতিবেশীদের অধীনস্ত করে কোনো জাতির গৌরব গড়ে তোলা যায় না।তিনি আশ্বাস দিয়ে বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্ক একা নয়, ফ্রান্স ইউরোপ আজ এবং আগামীকালও তাদের পাশে থাকবে।

ব্যারোর সফরের আগে গত বুধবার ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। কারণ, যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিক গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

ডেনিশ সম্প্রচারমাধ্যম ডিআর গত সপ্তাহে জানায়, অন্তত তিনজন মার্কিন নাগরিক তারা ডেনমার্ক গ্রিনল্যান্ডের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছেন। ওই তিন মার্কিন নাগরিকের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।


এ সম্পর্কিত আরো খবর