ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে কার্ভাডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

 রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া কার্ভাডভ্যানের চাপায় তালেব মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।   বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের তেঁতলাবো সংলগ্ন পাকিস্তানি মার্কেট এলাকায় দুর্ঘটনা ঘটে । নিহত তালেব মিয়া আড়াইহাজার উপজেলার ছোট বিনাইচর এলাকার মৃত ইয়াকুব মিয়ার ছেলে। দুর্ঘটনার পর কার্ভাডভ্যানের চালক মো. সুজন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার শহিদনগর এলাকার সামাদ বেপারীর ছেলে।

 

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো -১৭-০৪৮১) বেপরোয়া গতিতে তেঁতলাবো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো -৪০-৭২৪৪) সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তালেব মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ভুলতা হাইওয়ে ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাক্কির উদ্দিন বলেন, “খবর পেয়ে ভুলতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ হেফাজতে নেয়। দুর্ঘটনায় জড়িত কার্ভাডভ্যান মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”"

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর