মানিকগঞ্জ প্রতিনিধি :
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। অপর আরো ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পৌর এলাকার সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে প্রশিকা সড়কের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরশ আলীর ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার কৌরি ঝিটকা গ্রামের মৃত. শেরজন আলী মোল্লার ছেলে মনির হোসেন(৬০)।
এ ঘটনায় সিএনজিতে থাকা আহত অপর যাত্রীরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিন সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) ও পাবনা জেলার সাথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মৃত. আফাজউদ্দিনের ছেলে শাহজাহান (৬০)।
স্থানীয়রা
জানান, হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জগামী মালবাহী একটি ট্রাক (ঢাকা
মেট্রো উ-১১-২৩২২)
বিপরীত দিক থেকে বেপরোয়া
গতিতে আসা সিএনজি (গাজীপুর
থ-১১-২৬৬৬) সিংগাইর
বাস স্ট্যান্ড ও গোবিন্ধল বাজারের
মাঝামাঝি সড়কে পৌছলে মানিকগঞ্জগামী
মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ
হয়। এ সময় সিএনজির
যাত্রী ২ জন মারাত্মক
আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু
হয়। অপর ২ যাত্রী
গুরুতর আহত হন। পরে
স্থানীয়রা এসে সিএনজিতে থাকা
৪ জনকে উদ্ধার করে
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক
২ জনকে মৃত ঘোষনা
করেন। অপর ২ জন
গুরুতর আহত অবস্থা হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর
থানার পুলিশ উপপরিদর্শক মো.আমিনুল ইসলাম
২ জন মৃত্যু ও
২ জন আহতের বিষয়টি
নিশ্চিত করে জানান,এ
ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ
করে থানায় আনা হয়েছে। পরবর্তী
আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
আকাশজমিন/আরআর