ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়ায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৫৪ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে থানা চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত জায়গায় ফলজ, বনজ ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি ফায়েকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদারসহ বিএনপি সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনআন্দোলনের নাম। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দলটি। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বিএনপি সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে কর্মসূচি পালন করছে।

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃতি পরিবেশবান্ধব উন্নয়নের পক্ষে। তার আদর্শ অনুসরণ করে বিএনপি সবুজ, পরিচ্ছন্ন টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর