ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:১৩ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্তের ঘটনায় নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা ও কর্মচারী গণছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নতুন করে তিনজনকে এবং এর আগে আরও একজনকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে গতকালই (বুধবার, ৩ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা গণছুটির ঘোষণা করে।

এর আগে থেকে তারা পল্লী বিদ্যুতের সিস্টেম সংস্কার এবং আরইবির শোষণ নিপীড়ন এবং নিন্মমানের মালামাল থেকে মুক্তির দাবিতে নেত্রকোণার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমতির কর্মকর্তা কর্মচারীরা গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে।

কিন্তু এসকল দাবির প্রেক্ষিতে নেত্রকোণার এজিএম প্রশাসন ও এইচ আরকে সাময়িক বরখাস্ত করে জোরপূর্বক পটুয়াখালী সংযুক্ত করে। আজ আরও তিনজনকে সাময়িক বরখাস্ত করে। সবশেষ এ ঘটনায় ৮০৯ জন কর্মকর্তা কর্মচারী অনির্দিষ্টকালের ছুটির আবেদন লিখে কর্মস্থল ত্যাগ করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর