ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে ডায়রিয়া পরিস্থিতি পর্যবেক্ষণে আইইডিসিআর এর প্রতিনিধি দল


  • আপলোড সময় : শুক্রবার ০৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ১০:৪৭ পিএম

নাটোর প্রতিনিধি:

নাটোরের ডায়রিয়ায় কারণ জানতে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআরের) চার সদস্যদের চিকিৎসক এবং টেকনোলজিস্ট দল এসেছেন। শুক্রবার দুপুরে ডাঃ ক্য থোয়াই প্রæ প্রিন্সের নেতৃত্বে  ডাঃ মোঃ রাফিউল হাসান, টেকনোলজিস্ট লক্ষণ কর্মকার এবং আব্দুল কুদ্দুস সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত লোকজনের সাথে কথা বলেন। এসময় তারা রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেন এবং ডায়রিয়া আক্রান্ত এলাকা পরিদর্শন করেন। তবে আইইডিসিআর এর প্রতিনিধি দল গণমাধ্যমকর্মীদের সাথে কোন কথা বলেননি।

সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফিন জানান, আজ শুক্রবার পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন ১০০জন পুরুষ, ৯৭ নারী ও ৪০ জন ডায়রিয়া আক্রান্ত শিশু। ইতিমধ্যে ১০০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। নতুন ভর্তি রোগীর সংখ্যাও অনেক কমে গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকেই নাটোরে পৌরসভার ২ নং ওয়ার্ডের কাঠালবাড়িয়া, চৌকিরপাড় ও ঝাঁউতলাসহ আশপাশের এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা সদর হাসপাতালে ভর্তি হতে থাকে। রোগী ও তাদের স্বজনরা বলছেন, পৌরসভার সরবরাহ করা পানি খেয়েই তারা অসুস্থ হয়েছেন। তবে পানি পরীক্ষার নমুনা সংগ্রহ করে বগুড়ায় জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানের রিপোর্টে জানানো হয় নমুনা পানিতে কোনো ধরনের জীবাণু নেই। আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর