ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

চৌহালীকে ৫-০ গোলে উড়িয়ে দিল তাড়াশ


  • আপলোড সময় : শুক্রবার ০৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ১০:৫০ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় খেলায় বড় ধরণের জয় পায় গত আসরের রানার আপ তাড়াশ উপজেলা। চৌহালি উপজেলা কে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে চলবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা। টুর্নামেন্টটি নক আউট পদ্ধতি অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের এই খেলা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা একাদশের পক্ষে টুটুল ২টি, রাব্বি, শাহজালাল ও অলিউর ১টি করে গোল করেন। তাড়াশ উপজেলার ফরোয়ার্ড তারিকুল ইসলাম টুটুল দুই গোল করে ম্যান অব দি ম্যান নির্বাচিত হন।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ম্যান অব দি ম্যাচের ক্রেস প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. নুরে এলাহি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল, সাবেক ভিপি আলম প্রমূখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. হাফিজুল ইসলাম, তার   সহকারী রেফারি হিসা‌বে ছিলেন ফিরোজ ইসলাম ও আবু হানিফ এবং চতুর্থ রেফারি ছিলেন শাহীন ইসলাম। ধারা বর্ণনায় ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ ও মো. খোরশেদ রায়হান।

উল্লেখ‌্য, জেলা প্রশাসনের আয়োজনে, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর