কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি / : 116
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর মসজিদে তাইয়্যেবার ইফতেতাহ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কবিরুল ইসলাম। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মুরতাজা হাসান এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর (ভবানীপুর) মাদ্রাসার প্রধান মুফতি মাসউদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এসএম মহিউদ্দিন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ , পৌর বিএনপি সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা জামায়াতে ইসলামির আমির মো. সোলায়মান গাজি, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসউদ সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ হোসেন লিটন, হাফেজ আল মামুন ও আনিসুর রহমান হাওলাদার। পরে মাওলানা কবিরুল ইসলাম মসজিদে তাইয়্যেবার ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আকাশজমিন/আরআর