ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ পোড়ানো ঘটনায় ইমামসহ গ্রেফতার ১৮


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৪৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে গোয়ালন্দ পাক-দরবার শরীফে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর, সংঘর্ষে আহত, একজন নিহত, দরবারের সম্পদ লুটপাট, কবর হতে মরদেহ উত্তোলন ও মহাসড়কে পুড়িয়ে ফেলার অপরাধে স্থানীয় মসজিদের ইমামসহ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় জানানো হয়, রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের গাড়ি ভাঙচুর, দরবারে আগুন ও ভাঙচুর, সংঘর্ষে বেশ কয়েকজন আহত, একজন নিহত, দরবারের সম্পদ লুটপাট এবং কবর থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অপরাধে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম আব্দুল লতিফ নামের একজন। তিনি ওই দিনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন।  ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের একটি চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ঘটনায় নিহতের বাবা মোঃ আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

গত ৫ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ড নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর