ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে জুয়া ও ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৫৩ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল কাওয়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আওনা ইউনিয়নের কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আলাল (২৬), দুলাল মিয়া (২৬), কাওয়ামারা গ্রামের ইসমাইলের ছেলে শ্রাবণ (২৭) ও স্থল গ্রামের আব্দুল আজিজের ছেলে শামীম হোসেন (২৭)।

জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে ২৬ বীর এর বিশেষ দল উপজেলার আওনা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে সেনাবাহিনী।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৫টি বাটন ফোন, ৪১টি সিম কার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি মনিটর এবং নগদ ২০ হাজার ৪২৯ টাকা জব্দ করা হয়। পরে মঙ্গলবার ভোর ৪ টার দিকে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের কাছে আটককৃতদের হস্তান্তর করে সেনাবাহিনী।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন জানান, আওনা ইউনিয়ন থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিল। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর