ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

দেশের বেশির ভাগ নারীরাই খালেদা জিয়া ও বিএনপি'র ধানের শীষকে ভালোবাসেঃ দুলু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:০৬ পিএম

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন, দেশের বেশির ভাগ মা বোনেরাই বিএনপি'র ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসে। দেশের অর্ধেকই হচ্ছে মহিলা । একমাত্র মহিলারাই পারে বাংলাদেশের ক্ষমতাকে রদ বদল করতে।  কারন এই মহিলা যদি ঐক্যবদ্ধ ভাবে বলে, আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, এদেশে ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাবো, একমাত্র তারাই  পারে বিএনপি কে ক্ষমতায় নিতে। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেবেন।

আজ মঙ্গলবার দুপুরে দিকে আলাইপুরে জেলা মহিলা দলের উদ্যোগে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুর থেকে জেলা জাতীয়তাবাদী মহিলা দল একটি শোভাযাত্রা করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক  রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন,  জেলা মহিলা দলের সাধারন সম্পাদক মুর্শেদা খানম রুপালি, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়া, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ নেতা কর্মিরা।

দুলু আরো বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট দ্বারা দেশের সকল প্রশাসনিক ব্যবস্থা  ফ্যাসিস্ট তন্ত্র কায়েম করেছে । এখান থেকে পরিত্রানের  পেতে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে ফ্যাসিস্ট তন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করবে ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর