ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নৈশপ্রহরীকে মারধরের প্রতিবাদে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:০৮ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে বাজার পাহাদারকে মারধরের ঘটনায় ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সকাল থেকে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।


বাজার কমিটি ও ব্যবসায়ীদের সুত্রে জানা যায়, সম্প্রতি বাজারের বিভিন্ন দোকানে একাধিক চুরির ঘটনা ঘটে। চুরি ঠেকাতে মাজালিয়া বাজারের ব্যবসায়ীরা পাহারার জন্য আব্দুল মান্নান (গুদু মাল) ও সুরুজ্জামান কালু নামে দুই জন পাহারাদার নিয়োগ দেয়। প্রতিদিনের মতো বাজার পাহারা দেয়ার সময় সোমবার মাঝরাতে মাজালিয়া গ্রামের লাল মিয়ার ছেলে আসাদুজ্জামান বাবুর সাথে পাহারাদার মান্নানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু তাকে মারধর করেছে বলে ব্যবসায়ীদের কাছে অভিযোগ করেন মান্নান। এর প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাজালিয়া বাজার কমিটির সভাপতি ইদ্রিস আলী, ঔষধ ব্যবসায়ী ছানোয়ার হোসেন, মাসুদ রেজা, হারুন অর রশীদ প্রমুখ। এসময় তারা পাহারাদারকে মারধর করার প্রতিবাদ ও বিচার দাবী করে মাদকমুক্ত বাজার রাখতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর