ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দারে দারে ঘুরছেন অসহায় সালেহা বেগম


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:১০ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামে সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘর ও নগদ অর্থসহ সর্বস্ব হারিয়েছেন সালেহা বেগম। গত ১৭ জুন (মঙ্গলবার) ভোররাতে  আনুমানিক ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং সালেহা বেগমের ঘরসহ নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা পুড়ে যায়। তবে ঘরে কেউ না থাকায় প্রাণহানি ঘটেনি।

সালেহা বেগম জানান, তাদের একমাত্র সম্বল ছিল ঘর ও এই নগদ অর্থ। সবকিছু পুড়ে যাওয়ায় এখন তারা নিঃস্ব হয়ে গেছেন। বর্তমানে তাদের কাছে পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। স্থানীয়রা জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার (জিডি নং: ৩৩৪)।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর