ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন

শিবির নাম প্রচার নিয়ে প্রশ্ন সালাহউদ্দিনের


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচনে ছাত্রশিবিরের নামে কোনো প্যানেল অংশ না নিলেও বিজয়ীদের শিবির পরিচয় করিয়ে দেওয়া হলো কেন।

মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, “ডাকসুর বিজয়ীদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি। নির্বাচনে কিছু ক্রটি-বিচ্যুতি ছিল, তবে অনেক বছর পর নির্বাচন হয়েছে বলেই এমন হয়েছে।”

তিনি আরও বলেন, “কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা। কিন্তু আমার জানা মতে ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। তাহলে এভাবে প্রচার হচ্ছে কেন, সেটিই প্রশ্ন।”

এ সময় তিনি জানান, জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছে। ইসলামী ছাত্র আন্দোলনও নিজস্ব নামে অংশ নেয়। অন্যদিকে কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন, তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের তিনি আবারও অভিনন্দন জানান।

আকাশজমিন/আরআর

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর