ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

“সিরাজগঞ্জে ৮০টি জাল নোটসহ কারবারি আটক


  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৩৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে ৪৮,৫০০ টাকার ৮০টি জাল নোটসহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে থেকে মোঃ রঞ্জু আহমেদ (৪০) নামে এক জাল টাকার কারবারিকে আটক করা হয়।

আটককৃতের কাছ থেকে বাংলাদেশী এক হাজার টাকার ২৯টি, পাঁচ শত টাকার ৩১টি ও দুই শত টাকার ২০টি জাল নোটসহ মোট ৪৮,৫০০ টাকা জব্দ করা হয়। এছাড়া ৮,৯৯০ খাঁটি টাকা এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। রঞ্জু আহমেদ সিরাজগঞ্জ জেলার সদর থানার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে।

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর