ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

নতুন সরকারের প্রধান হিসেবে কেন সুশীলা কার্কিকে চায় জেন জি?


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

নেপালে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে চায় দেশটিতে সহিংস বিক্ষোভে সরকারের পতন ঘটানো জেন জি। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে জেন জি নেতাদের আলোচনাও হয়েছে। সুশীলা কার্কির বয়স এখন ৭৩ বছর। তা সত্ত্বেও জেন জি কেন তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে চাইছে?

জেন জি আন্দোলনকারীরা যা বলেছেন, তার থেকে স্পষ্ট, তারা এমন একজনকে চাইছে, যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি আছে, যিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত নন এবং যার অভিজ্ঞতা আছে। তাদের মতে, সুশীলা কার্কি এই দিক থেকে উপযুক্ত প্রার্থী।

সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী একসময় নেপালি কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও সুশীলা কার্কির সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি প্রথম জীবনে আইনজীবী ছিলেন, তারপর স্থানীয় স্তরে বিচারক হন এবং নেপালের প্রধান বিচারপতি হিসাবে কর্মজীবন শেষ করেন। নেপালে এর আগে কোনো নারী দেশের প্রধানমন্ত্রী হননি। যদি সুশীলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হন, তাহলে তিনিই হবেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর