ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ধর্মীয় সহিংসতা ও সম্প্রীতি রক্ষায় মতবিনিময়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:২৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে সম্প্রতি নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ, ভাংচুর লুটপাটসহ পুলিশ ইউএনও' গাড়িতে হামলা এবং হামলায় জড়িতদের গ্রেফতার আতঙ্কে উপজেলার বিভিন্ন  মসজিদ-মাদ্রাসাগুলোতে ইমাম-মোয়াজ্জিন অনুপস্থিত থাকার বিষয়ে ধর্মীয় সহিংসতা সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উপপরিচালক সভার  সভাপতি এস.এম হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন জেলা শাখার ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, সদর উপজেলা ফিল্ড অফিসার আঃ রশিদ প্রমুখসহ উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামাগণ, ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক মন্ডলী প্রমুখ। 

সভাটি সঞ্চালনা করেন আবুল হুসাইন। মতবিনিময় সভায় সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে, মসজিদে জুম্মার নামাজের দিন আগত মুসুল্লিদের মধ্যে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে ইমামদের বিরত থাকতে হবে, উপজেলা ইমাম আকিদা রক্ষা কমিটি জেলা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক স্বীকৃত হতে হবে, হামলার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীকে সনাক্ত করে শুধুমাত্র তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

সভায় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনদের আতঙ্ক নেই। যারা প্রকৃত অপরাধী সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদেরকেই আইনের আওতায় আনা হবে। অযথা কাউকে হয়রানি বা গ্রেফতার করা হবেনা। তিনি আরো বলেন, উপজেলার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন মাদ্রাসার সকল শিক্ষকদের তাদের স্বাভাবিক কাজকর্ম করার জন্য আহবান করা হলো। 

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মের মধ্যে কেউ অরাজকতা তৈরি করুক এটা আমরা কেউই চাই না। জেলা পুলিশ একটি বার্তায় বলেছেন, যারা ঘটনায় সরাসরি জড়িত তাদেরকেই শুধু আইনের আওতায় আনা হচ্ছে। যারা এই ঘটনায় জড়িত না তাদের সাধারণ কর্মকান্ড চালিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরও বলেন, যেসব মসজিদের ইমাম মোয়াজ্জিনরা ঘটনায় জড়িত না তাদেরকে মসজিদে স্বাভাবিক কাজ করার জন্য আহবান জানানো হলো।  


এ সম্পর্কিত আরো খবর