ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিনাজপুরে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জেলা কার্যালয়, দিনাজপুর কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী "শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ" কোর্সের ২য় ব্যাচের সমাপনী সনদপত্র বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ জাহেদুল ইসলাম-এর সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যাদের শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিসিক দিনাজপুর কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা জনাব মোঃ ইমরান আলী এবং জনাব মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন যে, এই কোর্স থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তারা যেন সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা হাতে-কলমে শিখেছেন কীভাবে একটি নতুন ব্যবসা শুরু করতে হয়, বাজার বিশ্লেষণ করতে হয় এবং সফলভাবে পরিচালনা করতে হয়।

সমাপনী অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সহায়ক হবে বলে আশা করা যায়। প্রশিক্ষণ শেষে সনদপত্র গ্রহন করছেন হিমান মূর্মূ।

 


এ সম্পর্কিত আরো খবর