ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নরসিংদী শিবপুরে দুই ভাইকে কু*পিয়ে হত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৪৪ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা চাচাতো ভাইয়ের হাতে দুই ভাই নিহত হয়েছেন।  বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেনঅলিউল ইসলাম সোহাগ (৪০) সাজ্জাদ হোসেন রানা (৩৫) তারা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে।

পুলিশ স্থানীয়রা জানায়, বাড়ির পাশে টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মামুন তার ছেলে দিদার বিদ্যুৎ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে ছোট ভাই রানা ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বড় ভাই সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মা শামীমা আক্তার অভিযোগ করে বলেন, “টিউবওয়েলের পানি নিয়ে ঝামেলার জেরে আমার ছোট ছেলে রানাকে কুপিয়ে হত্যা করা হয়। চিৎকার শুনে সোহাগ ছুটে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে মারা হয়। আমি আমার দুই ছেলের হত্যাকারীদের বিচার চাই।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


এ সম্পর্কিত আরো খবর