ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে গণতান্ত্রিক চর্চা আগের মতোই হবে : সালাহউদ্দিন


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৫২ পিএম

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে গণতান্ত্রিক চর্চা আগের মতোই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলেগণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ : জনমানুষের ভাবনা প্রত্যাশাশীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, খুব জোর দিয়ে বলছি যদি রাজনৈতিক সংস্কৃতিতে আমরা পরিবর্তন না আনি তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মত হবে। যেটা আমাদের কামনা কাম্য নয়।

তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে উঠানো হয়েছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেওয়া প্রয়োজন। জনগণ ২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। সেই সুযোগ দিয়েছে জুলাই আন্দোলন। নানাবিধ মতভেদ থাকলেও এই শক্তি সমুন্নত রাখতে হবে’, যোগ করেন বিএনপির নেতা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন!

আকাশজমিন/আরআর


 


এ সম্পর্কিত আরো খবর