সিরাজগঞ্জ প্রতিনিধি / : 106
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
শাহজাদপুর থানা এলাকা হতে
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাব-১২,র
সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন,
সিরাজগঞ্জ র্যাব-১২,
সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ র্যাব-১২,সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫.০৫ ঘটিকায় ‘‘সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড হতে’’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সেলিম রেজা, পিতা-ওয়াজ আলী, সাং-পোতাজিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ সেলিম রেজা, পিতা-ওয়াজ আলী, সাং-পোতাজিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ আগস্ট ২০১২ খ্রিঃ তারিখে আসামি মোঃ সেলিম রেজা, পিতা-ওয়াজ আলী, সাং-পোতাজিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে বাদী মোঃ ওসমান গণী শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২২, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড।
উক্ত মামলার বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০২, সিরাজগঞ্জ গত
২৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ
উক্ত মামলায় অভিযুক্ত মোঃ সেলিম রেজাকে
পেনাল কোড এর ৩০২/৩৪/১৪৩ ধারায়
দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড
এবং ২০,০০০/-টাকা
অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের
বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং তিন
মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। রায় হওয়ার পর
থেকেই উক্ত মামলার আসামি
মোঃ সেলিম রেজা আত্মগোপনে ছিলেন।
আকাশজমিন/আরআর