ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় ২ যুবক আটক


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:০২ পিএম

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

 

জামালপুরের সরিষাবাড়ীতে সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামে ঘটনা ঘটে। এসময় রাতেই অভিযান চালিয়ে মেন্দারবেড় গ্রাম থেকে পিংনা রাধানগর গ্রামের শিবলু মিয়া (২৩) আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামের তুশার মিয়াকে (৩৫) আটক করা হয়। সময় তাদের কাছ থেকে একটি বড় ছুড়ি দেশীয় চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। 

 

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে দৈনিক বাংলার খবর পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলামের বাড়ীতে হামলা ভাঙচুর চালায় একদল দুষ্কৃতকারী। এসময় বিষয়টি তারাকান্দি সেনাবাহিনী ক্যাম্পে জানান রফিকুল। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এরপর রাতেই অভিযান চালিয়ে আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রাম থেকে তুশার মিয়া (৩৫) পিংনা রাধানগর গ্রামের শিবলু মিয়া (২৩) কে দেশীয় অস্ত্রসহ আটক করে যৌথবাহিনী। পরে শনিবার সকালে আটককৃতদের দেশীয় অস্ত্র সহ থানায় হস্তান্তর করা হয়। 

 

বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা গভীর রাতে তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন গাছের চারা কুপিয়ে নষ্ট করে ফেলে। এতে আতঙ্কিত হয়ে তিনি প্রশাসনিক সহায়তা চান।

 

বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাশেদুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর