ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

ফেসবুকে বন্ধুত্বের ফাঁদে শিশু অপহরণ, অতঃপর ...


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:০৯ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আইয়ান () নামে এক শিশু অপহরণের পর ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে।  ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ মো. আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। গত শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রাম থেকে শিশু আইয়ানকে উদ্ধার করেন। শিশু আইয়ান কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে। এদিকে শিশু অপহরণের ঘটনা নিয়ে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান তার কার্যালয়ে বসে আজ শনিবার(১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের পাকিজা নামে এক গৃহবধূ থানায় এসে শিশু অপহরণের একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশু আইয়ানকে আমরা নাটোর জেলার লালপুর থানা থেকে উদ্ধার করতে সক্ষম হই। তিনি আরও বলেন, এই শিশু অপহরণের মামলায় আমরা আমিনুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত বাপ্পী নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

শিশু আইয়ান অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন বলেন, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশু আইয়ানের মায়ের সঙ্গে আমিনুল ইসলাম বাপ্পীর পরিচয় হয়। সেই পরিচয় থেকে বাপ্পী আইয়ানের মা পাকিজা বেগমের সঙ্গে বোন বলে আত্মীয়তা করেন। এই আত্মীয়তার সূত্র ধরে বাপ্পী সুকৌশলে শিশু আইয়ানকে অপহরণ করে নিয়ে যায়। এর পর পাকিজা বেগম থানায় এসে বাপ্পীর বিরুদ্ধে শিশু অপহরণ মামলা করলে আমরা বাপ্পীর বাড়ি থেকে শিশু আইয়ানকে উদ্ধার অপহরণকারী বাপ্পীকে গ্রেফতার করতে সক্ষম হই।

শিশু আইয়ানের মা পাকিজা বেগম বলেন, আমি থানায় মামলা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ আমার সন্তানকে উদ্ধার করে দিয়েছে। এজন্য আমরা কোটালীপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানাই। শিশু আয়ানকে উদ্ধারের ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশের ভূমিকা নিয়ে এলাকাজুড়ে চলছে প্রশংসার জোয়ার।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর