ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

ইসরায়েলে ইয়েমেন থেকে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে মিসাইল ছোড়া হয়। আঘাত হানার আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

 সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তারা বলেছে, রাত ৩টা ৪৫ মিনিটের দিকে তেলআবিব আশপাশের অঞ্চলে আসন্ন মিসাইল হামলার সাইরেন বেজে ওঠে। ওই সময় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 গত কয়েকদিনে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। এরমধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে। এর দুদিন পর ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালায়। এতে অন্তত ৩৫ ইয়েমেনির মৃত্যু হয়। যারমধ্যে শিশুও ছিল।

 ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে করে ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ আর সেখানে চলাচল করতে পারছে না।

 হুতিদের এই নিষেধাজ্ঞা বাতিল করতে ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও তাদের থামানো যায়নি। তবে ইসরায়েল এখন তাদের বিমানবাহিনী দিয়ে ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে। এরমধ্যে একটি হামলায় হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ অন্তত ১২ মন্ত্রী নিহত হয়েছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল



এ সম্পর্কিত আরো খবর