ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

টোকিওতে এনসিপির মতবিনিময় : প্রবাসীদের দাবি সরাসরি ফ্লাইট ও ভোটাধিকার


টোকিওতে এনসিপির মতবিনিময় সভা

  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৩৮ পিএম

জাপানের গুরুত্বপূর্ণ শহর টোকিওতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ইকোনো কুমিন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রায় চার শতাধিক প্রবাসী ভাই বোন অংশগ্রহণ করেন। এই সময় প্রবাসীরা বাংলাদেশ বিমানের "জাপান টু বাংলাদেশ" সরাসরি বিমান চালু করার এবং আগামী নির্বাচন থেকে প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জোর দাবি জানান।

এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে নেয়ার ব্যবস্থা করার দাবি জানান।  এই সময় উপস্থিত এনসিপি নেতারা এসব দাবি পূরণে কাজ করবেন বলে আশ্বাস দেন। সভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে পৃথিবীর সকল স্ট্যান্ডার্ড সকল আইন বিচার হিসেবে মেনে নিবে। সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করবোনা। যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম-ওলামা, রাজনীতিবিদদেরকে শুধুমাত্র নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে।

এই আইসিটি ট্রাইবুনাল আপনার আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায়না। ওই খুনি হাসিনা যে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার নির্দেশদাতা হাসিনাকে বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করতে চায়।

 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৭১ এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেয়া হয়েছিল। গত ১৫ বছর কারো মুখে দাঁড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাকনুর নিচে কাপড় পড়লে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয়। এটা ছিল ভারতের এজেন্ডা। ভারতের একটা ফোর্স বাংলাদেশে ছিল, তাঁদের মাধ্যমে এই কাজ করা হইছে। সেই ফোর্স ছিল আওয়ামী লীগ।

 

তিনি আরো বলেন, যে স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে, তার মূল ছিল সংবিধান। এই জন্য আমাদের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে। অনুষ্ঠানে এনসিপির ডায়োস্পোরা এলায়েন্সের  এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। ওসাকার প্রতিনিধি মিরাজ, মঈনুল, সৌরভ, সাজ্জাদসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান বিন রহিম।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর