ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টোকিওতে এনসিপির মতবিনিময় : প্রবাসীদের দাবি সরাসরি ফ্লাইট ও ভোটাধিকার


টোকিওতে এনসিপির মতবিনিময় সভা

  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৩৮ পিএম

জাপানের গুরুত্বপূর্ণ শহর টোকিওতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার স্থানীয় সময় সন্ধ্যা টায় ইকোনো কুমিন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রায় চার শতাধিক প্রবাসী ভাই বোন অংশগ্রহণ করেন। এই সময় প্রবাসীরা বাংলাদেশ বিমানের "জাপান টু বাংলাদেশ" সরাসরি বিমান চালু করার এবং আগামী নির্বাচন থেকে প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জোর দাবি জানান।

এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে নেয়ার ব্যবস্থা করার দাবি জানান।  এই সময় উপস্থিত এনসিপি নেতারা এসব দাবি পূরণে কাজ করবেন বলে আশ্বাস দেন। সভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে পৃথিবীর সকল স্ট্যান্ডার্ড সকল আইন বিচার হিসেবে মেনে নিবে। সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করবোনা। যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম-ওলামা, রাজনীতিবিদদেরকে শুধুমাত্র নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে।

এই আইসিটি ট্রাইবুনাল আপনার আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায়না। ওই খুনি হাসিনা যে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার নির্দেশদাতা হাসিনাকে বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করতে চায়।

 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৭১ এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেয়া হয়েছিল। গত ১৫ বছর কারো মুখে দাঁড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাকনুর নিচে কাপড় পড়লে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয়। এটা ছিল ভারতের এজেন্ডা। ভারতের একটা ফোর্স বাংলাদেশে ছিল, তাঁদের মাধ্যমে এই কাজ করা হইছে। সেই ফোর্স ছিল আওয়ামী লীগ।

 

তিনি আরো বলেন, যে স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে, তার মূল ছিল সংবিধান। এই জন্য আমাদের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে। অনুষ্ঠানে এনসিপির ডায়োস্পোরা এলায়েন্সের  এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। ওসাকার প্রতিনিধি মিরাজ, মঈনুল, সৌরভ, সাজ্জাদসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান বিন রহিম।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর