ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের সলঙ্গায় বাবাকে হত্যার অ‌ভি‌যো‌গে ছেলে মৃত্যুদণ্ড


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৪৪ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও নিহতের দ্বিতীয় স্ত্রী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের স্ত্রীকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোটেক আব্দুল লতিফ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩) আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের ভিকটিম ইদ্রিস আলীর ছেলে রেজাউল করিম লাবু, দ্বিতীয় স্ত্রী রেনুকা বেগম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের স্ত্রী ইসমত আরা।

মামলার বরাত দিয়ে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোটেক আব্দুল লতিফ বলেন, ২০২০ সালের ৪ মার্চ দুপুরে সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুর থেকে ভিকটিম ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল করিম লাবু অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে পুলিশ জানতে পারে জমি সংক্রান্ত বিরোধের কারণে স্বজনরাই ইদ্রিস আলীকে হত্যা করেছে। এ অবস্থায় ছেলে (মামলার বাদী) রেজাউল করিম লাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করে জমি লিখে না দেওয়ায় ২০২০ সালের ৩ মার্চ রাতে সে নিজে তার বাবাকে হত্যা করেছে এবং তার মা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরা তাতে সহযোগিতা করেছে। হত্যার পর তারা মরদেহ গুম করার জন্য নিহতের গলা ও পা রশি দিয়ে পেচিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিল। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

তি‌নি আরো বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ভিকটিমের ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ক‌রে‌নে। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়াও নিহতের দ্বিতীয় স্ত্রী রেনুকা বেগম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের স্ত্রী ইসমত আরাকে ৩ মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর