গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘাট সংকটের কারণে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। েসিরিয়ালে যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফলে ট্রাকচালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা পর্যন্ত প্রায় দীর্ঘ ২ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। কয়েক'শ যানবাহন ফেরির জন্য লম্বা সিরিয়ালে আটকে রয়েছে।
বিআইডব্লিউটিসি
দৌলতদিয়া কার্যালয় সূত্রে, সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্টদের
সাথে কথা বলে জানা
গেছে, দৌলতদয়িায় ১, ২, ৫
ও ৬ নং ফেরি
ঘাট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে
পড়ে আছে। ৩, ৪
ও ৭ নং ফেরি
ঘাট জরাজীর্ণ অবস্থায় চলমান ছিল। এর মধ্যেই
পদ্মায় তীব্র স্রেতের কারণে গতমাসের ২৩ আগস্ট থেকে
৭ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ৩
ও ৪ নম্বর ঘাট
সচল থাকলেও ৩ নম্বর ফেরিঘাটের
পন্টুনের প্লেট ভেঙ্গে যাওয়ায় রবিবার রাত ১২টা থেকে
মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত
বন্ধ থাকার পর পুনরায় ঘাটটি
মেরামতের কাজ শেষ হওয়ায়
চালু হয়েছে। এর মধ্যেই ঘাট
এলাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে।
আকাশজমিন/আরআর