ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

দিনাজপুরে পরিত্যক্ত কাঞ্চন ব্রিজ থেকে কোটি টাকার লোহা চুরি


  • আপলোড সময় : বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:১৮ পিএম

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের পূর্ণভবা নদীর উপর অবস্থিত রেলওয়ের পুরাতন লোহার ব্রিজ (কাঞ্চন ব্রিজ) ২০১৭ সালে নতুন ব্রিজ নির্মাণের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২০০ টন লোহা চুরি হয়েছে। ৫০ টাকা কেজি হিসেবে এর বাজারমূল্য দাঁড়ায় প্রায় এক কোটি টাকা।

পরিদর্শনে দেখা গেছে, ব্রিজের মাঝের অংশে স্লিপার ও লোহার অংশ নেই। দিনাজপুর রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এসব লোহা চুরি হয়ে গেছে। দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা মন্তব্য করেছেন। সচেতন মহল বলছে, রেলওয়ের অবহেলার কারণে সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা নির্মাণকৃত নতুন ব্রিজ থেকে চুরি হওয়া ১১টি রেললাইনের ইআরসি ক্লিপসহ নাহিদ ইসলাম (২০) নামের এক যুবককে দিনাজপুর রেলওয়ে থানায় সোপর্দ করেছেন। মামলার নং-০১, তারিখ-১৬/০৯/২০২৫।

দিনাজপুর সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হাসান জানিয়েছেন, একজন চোর আটক করা হয়েছে। ২০১৭ সাল থেকে চলমান ২০০ টন লোহা চুরির বিষয়ে জানতে চাইলে তিনি আইওডাব্লিউ কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। তবে সাইফুল ইসলাম এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন।

লালমনিরহাট বিভাগীয় কর্মকর্তা মোঃ শিপন বলেন, “আমি মাত্র তিন মাস আগে দায়িত্ব নিয়েছি। আজ একজন চোর ধরা পড়েছে। বিষয়টি জেনেছি। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত লোহা চুরির ব্যাপারে আমি অবগত নই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর