ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মানিকগঞ্জ-২ আসনে এম.পি প্রার্থীর প্রচারণায় লিফলেট বিতরণ


  • আপলোড সময় : বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:২৩ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি

"বিভেদ নয় ঐক্য,কল্যানমূলক রাস্ট্র"দেশ গড়ার শপথ নিন, খেলাফত মজলিসে যোগদিন" শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ- আসনের খেলাফত মজলিসের (দেয়াল ঘড়ি) প্রতীকের এম.পি প্রার্থী হিসেবে প্রচারণার সময় লিফলেট বিতরণ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খেলাফত মজলিসের নেতাকর্মীদের নিয়ে সিংগাইর উপজেলার পৌর বাজারের দোকান মালিক, পথচারিদের সাথে কৌশল বিনিময় করেন। এসময় দেয়াল সম্বলিত লিফলেট বিতরণসহ সমর্থন দোয়া চান।

খেলাফত মজলিসের এম.পি প্রার্থী মুহাদ্দিস শেখ মো.সালাহ উদ্দিন ১৯৮০ সালের ১ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্ধল (মুসলিমনগর) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী নূর মোহাম্মদ মাতা কমলা বেগম। ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। সাংসারিক জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।

প্রচারণার সময় এম.পি প্রার্থী মুহাদ্দিস শেখ মো.সালাহ উদ্দিন বলেন,ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যদি আমি নির্বাচিত হতে পারি, মানিকগঞ্জ- আসন (সিংগাইর,হরিরামপুর, সদর) দক্ষিনের সর্বস্তরের জনগন নিয়ে এক সাথে কাজ করবো। সিংগাইরে গ্যাস সংযোগ স্থাপন করে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা এবং পদ্মার ভাঙ্গন রোধে স্থায়ী বেরিবাঁধ নির্মাণ করে হরিরামপুরকে ঝুঁকিমুক্ত করা অবহেলিত সদরের দক্ষিনের উন্নয়নের বিশেষ উদ্যোগ,মাদক সেবন,সন্ত্রাসী কর্মকান্ড,চাঁদাবাজি দূনীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর